ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে দারিদ্র মহিলাদের জন্য সন্বনিত পল্লী কর্মষংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো )-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষন, শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার চামটা বি,কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিথুন মিস্ত্রী, চামটা বি,কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন তালুকদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সুমাইয়া আক্তার ঐশি।










