ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা ইউনিট কার্যালয় সভাপতি আলহাজ¦ সরদার মো: শাহ আলমের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় আয় ব্যয়ের হিসাব সহ বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন সময় দুর্যোগ পরিস্থিতিতে ইউনিট পরিচালিত কর্মকান্ড বিষয় আলোকপাত করা হয়েছে।
সাধারন সভা শেষে ২০২১-২০২৪ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে ( পদাধিকার বলে) জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মো: শাহ আলম সভাপতি, সহ-সভাপতি এ্যাড. মাহাবুবুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পান্না, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, সদস্য অধ্যাপক ডা: অসীম কুমার সাহা, সদস্য মনোয়ার হোসেন খান , সদস্য মনিরুল ইসলাম তালুকদার, সদস্য হাফিজ আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন ঝালকাঠি সরকারী মহিলা কলেজের সহকারি অধ্যাপক ড. শামিম আহসান।










