ঝালকাঠি প্রতিনিধিঃ
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবজ’, এ ¯েøাগান নিয়ে আজ শনিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে সুজন। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুজন এর জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর শাখার সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সাবেক পৌর কাউন্সিলর নাছিমা কামাল ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র সংস্কার করে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠন করারও আহŸান জানান বক্তারা।










