ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মোঃ কাওছার কে পিটিয়ে ও কুপিয়ে আহত করার দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাঁজা প্রদান করেছে। একই ইউনিয়নের কল্যানকাঠি গ্রামের মোঃ বিল্লাল মৃধাকে (৩৪) ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাস, একই গ্রামের মোঃ মিলন মৃধা (২৫) ও ছাদ্দাম হাওলাদারকে (২৬) তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমান অনাদায়ে ৩ মাস এবং বাজিতপুর গ্রামের রাহাত হাওলাদার (৩০), মোঃ রাজু হাওলাদার ও মোঃ সুমন হাওলাদার প্রত্যেককে ১ বছরে সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। এই আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ার ৪ আসামীর উপস্থিতিতে মঙ্গলবার এই রায় ঘোষনা করেন। সাজা প্রাপ্তদের মধ্যে সুমন হাওলাদার ও মিলন মৃধা পলাতক রয়েছে।
মোঃ কাওছার হাওলাদারের পিতা- আব্দুল হান্নান বাদী হয়ে ঝালকাঠি থানয় মামলা দায়ের করেন। অভিযোগ করা হয়েছে। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর বিকাল ৫ টায়, তার ছেলে মোঃ কাওছার তার ভাইকে ঢাকা যাওয়ার জন্য গাড়িতে তুলে দেয়ার পরে ফেরার পথে একাকি পেয়ে দরগা বাড়ির সামনে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ ব্যপারে ঝালকাঠি থানা পুলিশের এস আই ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে আসামীদের অফিযোগপত্র দায়ের করেন। আদালত ৯ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন করেছেন।










