ঝালাকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সানাউ কমিউনিটি সেন্টারের জাতীয় যক্ষা নিরোধ কমিটি ঝালকাঠি জেলা শাখার আয়োজনে সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যক্ষার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য এই উদ্যোগ। মতবিনিময় সভায় ৩০জন বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেছে। জেলা নাটাব সভাপতি এ্যাড. মাহবুবুর রহমান তালুকদার সভাপতিত্বে মতবিনিময় সভায় সহসভাপতি হেমায়েত হোসেন হিমু ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার বক্তব্য রাখেন। এই মতবিনিময় সভায় মূখ্য রিসোর্স পার্সন ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ।










