ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মুজিব বর্ষে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝালকাঠি কার্যালয়ের উদ্যেগে ব্যাতিক্রমি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে ৫০ জন সদস্য ৫০ টি জাতীয় পতাকা নিয়ে র্যালির আয়োজন করে। র্যালিটি কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয় এসে শেষ হয়।
জেলা কমাডেন্ট উজ্জল কুমার পাল র্যালিতে নেতৃত্ব দেন । এ সময় তার সাথে সহকারি জেলা কমাডেন্ট মো: আলমগীর হোসেন সরদার, উপজেলা আনসার কর্মকর্তা বিজন দত্ত, টি আই সেলিনা ও টি আই মো: শফিক অংশগ্রহন করেন।










