ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া ভবনে মার্শালআট প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হলুদ বেল্ট প্রদান করা হয়েছে। সাদা বেল্টধারী প্রশিক্ষনার্থীরা ৬মাস প্রশিক্ষন শেষে পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারা হলুদ বেল্টধারী মার্শালআট খেলোয়ার হলেন।
শনিবার বিকেলে সাড়ে ৫টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোর্স এন্ড রেফারী ইউনুচ খান। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, এ্যাড. মুবিন এবং এই মার্শালআট প্রশিক্ষক মোঃ এনায়েত কোবরা।
এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম ও সাংবাদিক মানিক রায় উপস্থিত ছিলেন। ৮জন প্রশিক্ষনার্থীকে হলুদ বেল্ট পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।










