ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক কর্মসূচী পালন করছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সামন থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।










