ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবসের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টা থেকে ধারাবাহিকভাবে এই ২টি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্ব করেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, নলছিটি পৌরসভার চেয়ারম্যান, এবং নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় একাধিক কমিটি গঠন করা হয়েছে।
এ বছর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১২ ডিসেম্বর সকাল ৭টায় ঝালকাঠি কলেজ মোড় থেকে চামটা পর্যন্ত মেরাথন দৌড় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে চেম্বার, ব্রাক, দেশ বাংলা ফাউন্ডেশন এই কর্মসূচিতে সহযোগীতা করবে। এছাড়া এবছর বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা পরিষদের উদ্যোগে নির্মিত মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।










