ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশ্ব মানবতার কল্যান কামনায় দেশমাত্রিকা এবং জাতির মঙ্গলার্থে শ্রী শ্রী গুরু পূর্নিমা উপলক্ষ্যে ঝালকাঠিতে ৭দিনব্যাপী ধর্মীয় উৎসব চলছে।
শ্রী গুরু সংঘের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্রী শ্রী রাধাগোবিন্দ অঙ্গন হরিসভা (আড়ৎদ্দারপট্টি) শ্রী গুরু সংঘ ঝালকাঠি জেলা শাখা আয়োজন করেছে। পরিবব্রাজাকাচার্য্যবর শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে এই উৎসব উৎসর্গ করা হয়েছে। এই মহাপুরুষ শ্রী শ্রী সংঘের প্রতিষ্ঠা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈরী আবহাওয়ার মধ্যে রাধা গোবিন্দের অঙ্গনে শ্রীমদ্ভগবদ পাঠ করেন শ্রী প্রবোধানন্দ দাস গোস্বামী এবং ভগবদ পাঠ শেষে এইদিনের দিবাগত রাত ১২ টা থেকে ২৪ প্রহর বিরতিহীনভাবে মহানামসংকীর্ত্তন পরিবেশিত শুরু হয়েছে। নামকীর্ত্তন পরিবেশনকারী ৬টিদল ধারাবাহিকভাবে এই কীর্ত্তন পরিবেশন করবেন এবং শনিবার দুপুরে মহোৎসবের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হবে।










