ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি ডায়াবেটিস কমিটির কার্যালয় থেকে র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুুরে কার্যালয়ে ফিরে আসে।
ডায়াবেটিস সমিতির হলরুমে আলোচনা সভায় সমিতির সভাপতি আলহাজ¦ সরদার মো: শাহ আলম সভাপতিত্ব করেন। সমিতির কর্মকর্তা এ্যাড. মাহাবুবুর রহমান, এ্যাড. আনোয়ার হোসেন আনু, মো: মনিরুল ইসলাম তালুকদার, ডা: রুহুল আমিন ও ডা: অমিতাভ কুমার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক হেমায়েত হোসেন হিমু।










