ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিগত ১৫ বছরে ১৩৩ কোটি ৯ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ৪৬টি প্রকল্প বাস্তবায়ন করেছে। বাস্তবায়িত প্রকল্পগুলির মধ্যে রয়েছে নার্সিং কলেজ, নার্সিং হোস্টেল, মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস ভবন, সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল গ্যাস পাইপ লাইন এবং লিকুইড ট্যাংক স্থাপন। ৩টি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র, ৩টি উপজেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণ, ৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যানকেন্দ্র এবং ২৮টি কমিউনিটি ক্লিনিক।
ঝালকাঠির কৃত্তিপাশায় নার্সিং কলেজের ৪তলা ভবন নির্মাণে ২৭ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে একই জায়গায় ৪০৬জন আবাসন ছাত্র-ছাত্রীর আবাসন ব্যবস্থাসহ ৭তলা নার্সিং হোস্টেল নির্মাণ খাতে ২৯ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। ঝালকাঠির কিফাইতনগরে মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল নির্মাণ প্রকল্পে একাডেমিক ভবন,অধ্যক্ষের বাসভবন, ছাত্র-ছাত্রীদের হোস্টেল, ৫তলা ৫টি একাডেমিক ভবন নির্মাণসহ ৩৩ কোটি ৩৬লাখ টাকা ব্যয় করা হয়েছে। ঝালকাঠি নবগ্রাম সড়কে বিকনা মৌজায় ৫ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে রোগীদের জন্য সেন্ট্রাল মেডিকেল পাইপ লাইন সিস্টেম এবং লিকুইড ট্যাংক স্থাপন খাতে ৩ কোটি ২৯ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
ঝালকাঠি বেগম ফিরোজা আমু হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজে প্রাথমিকভাবে ৪৯ লাখ ৭২ হাজার টাকা ব্যয় করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা অপিস কাম স্টোরভবন, অনুরূপ রাজাপুর ও কাঠালিয়া এই ৩টি ভবন নির্মাণে ২ কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ই্উনিয়ন, বিনয়কাঠি ইউনিয়ন ও দপদপিয়া ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট ৩টি মা ও শিশু কল্যাকেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং এতে ১৩ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন, নলছিটির কুশংগাল, সুবিদপুর, নাচনমহল, মগর ও কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নে ৭টি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র নির্মাণে ৮ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার টাকা ব্যয় করা হয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ২৮টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ৭ কোটি ৮২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদরে ২টি, রাজাপুর উপজেলায় ১০টি, কাঠালিয়ায় ৯টি ও নলছিটিতে ৭টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। প্রথম দিকে ধারবাহিকভাবে কমিউনিটি ক্লিনিক নির্মাণে ২৬ লাখ থেকে সর্বশেষ বছরগুলোতে ৩৪ লক্ষাধিক টাকা ব্যয় করে এই কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণ করা হয়েছে।










