ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পালন করেছে ঝালকাঠি শিল্পকলা একাডেমি। সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে জয়ন্তী পালন করা হয়েছে।
শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীতসহ প্রশিক্ষকদের সমন্বয়ে শিল্পকলা একাডেমির প্রশিক্ষনার্থীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতিতে শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও তবলা লহরা পরিবেশনা করেন। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন অনুষ্ঠান তত্ত¡বধায়ন করেন।










