ঝালকাঠিতে নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক প্রেসক্লাবে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণে নব নির্বাচিত ১৭জন ঝালকাঠি সদর ও রাজাপুর উপজেলা সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত ইউপি সদস্যরা অংশগ্রহ করে সুইজারল্যান্ডের সহায়তায় রূপান্তর বেসকারি প্রতিষ্ঠান এর আয়োজন করেন।
অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন,নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন রূপান্তর ঝালকাঠি জেলা সমন্বয়কারী মো. মাফুজুর রহমান। সহযোগি ছিলেন সৈয়দ অলি রহমান।










