ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে সোমবার সকালে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ৩৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৩০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। আটক করা জেলেদের ১০ দিন করে কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৪৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযানকালে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে জেলেরা। এ সময় দুই জেলেকে আটক করা হয়। নদী থকে ৩৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলশ জব্দ করে মৎস্য বিভাগ। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। জালগুলো নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে।










