ঝালকাঠি প্রতিনিধিঃ
দাবি দিবস পালন উপলক্ষে সমাবেস ও আলোচনা সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) ঝালকাঠি জেলার নেতৃবৃন্দ।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় ঝালকাঠির কাঠপট্টি রোডে অস্থায়ী জেলা কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জেএসডি’র ঝালকাঠি জেলা শাখা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন।
সঞ্চালনা করেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরণ হালদার। সভায় বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মোঃ মিজান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র হালদার সহ দলীয় নেতৃবৃন্দ।










