ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার কৃষি বিভাগের প্রশিক্ষন কেন্দ্রে ২০২১-২২ বছরে তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপি কৃষক-কৃষানী প্রশিক্ষন শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল বিভাগের কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ: মোঃ তাওফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ: মোঃ ফজলুল হক সভাপতিত্ব করেন। তিন দিনের এই প্রশিক্ষনে বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষানী অংশগ্রহন করেছেন।
জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ: মনিরুল ইসলাম সহ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ: সুলতানা আফরোজ ও কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ: খাদিজা প্রশিক্ষন পরিচালনা করছেন। আমদানিকৃত ভোজ্য তেলের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরিন সরিষা, সূর্যমূখী তেলের উৎপাদন বৃদ্ধি করার জন্য এই প্রশিক্ষন।










