ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শহরের পূর্ব চাঁদকাঠী বাজারস্থ শফিকুল ইসলমের প্লাষ্টিক সামগ্রির দোকান থেকে ৮পিচ ইয়াবা ট্যাবলেট সহ শফিকুল ইসলাম বিপ্লব(৩২) ও একই এলাকার সৌরভ(২৫) গ্রেফতার হয়েছে।
সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত অফিসার আশরাফুল ইসলামের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার হয়। শফিকুল ইসলাম বিপ্লব পূর্ব চাঁদকাঠী এলাকার জয়নাল আবেদিনের ও সৌরভ একই এলাকার সুনিল হালদারের পুত্র। এদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়ের করা হয়েছে।










