ঝালকাঠি প্রতিনিধিঃ
ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রের উদ্যোক্তা ও সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও এসপায়ার টু-ইনোভেট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আয়োজন করেন। উদ্যোক্তা সহ ৯০জন অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডি এলইজি মোঃ কামাল হোসেনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শ্রেষ্ঠ দুই উদ্যোক্তাকে ১০ হাজার টাকা পুরুষ্কার হিসেবে দেয়া হয়েছে।
আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, ঝালকাঠি সরকারি কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ঝালকাঠি পৌরসভা প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাংবাদিক হেমায়েতউদ্দিন হিমু ও উদ্যোক্তাদের মধ্যে রোজিনা আক্তার এবং মোঃ শাহাবুদ্দিন মিয়া বক্তব্য রাখেন। বক্তারা ১১ বছর পূর্বে শেখ হাসিনা প্রত্যান্ত অঞ্চল ভোলার চরফেসনের চর কুকরী-মুকরী দ্বীপ থেকে ডিজিটাল উদ্যোক্তা কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে যে বাংলাদেশের সূচনা করেছিলেন সেই বাংলাদেশ ১১ বছরে আজ অনেক দুর এগিয়ে এসেছে এবং এই আইসিটির হাত ধরেই বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথ সূচিত হয়েছে। সেই সময় ডিজিটাল বাংলাদেশকে নিয়ে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গাক্ত উক্তি বা মন্তব্য করেছিলেন বর্তমান ডিজিটাল বাংলাদেশ তাদের কেই লজ্জা দিয়েছে।










