ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে জেলা শিশু কল্যান বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঝালকাঠির সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইডস অফিসার এস এম মাহফুজ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানসহ কমিটিভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শিশুদের জন্মনিবন্ধন, বাল্য বিবাহ বিষয়ে আলোচিত হয়েছে।
স্কুল কলেজের পাশাপাশি পথশিশু ও ভাসমান শিশুদেরও সনাক্ত করে তাদের সুরক্ষার বিষয়ে আলোচিত হয়েছে। ঝালকাঠিতে শিশুদের অধিকার ও শিশুর উপর নির্যাতন নিপীরন এই বিষয়ে পৃথক কোন আদালত নেই। যদিওঅন্যান্য কিছু কিছু জেলায় এই কোর্ট রয়েছে। সংশোধন কেন্দ্রে কোন অপরাধের সাথে জড়িত যেকোন শিশুকে ন্যায় বিচার পাওয়ার আইনি সুযোগ রয়েছে। বর্তমানে প্রতি জেলায় এই ধরণের শিশুদের সমস্যা সনাক্ত করার জন্য শিশু সুরক্ষা সমাজকর্মী নিয়োগ দেয়া হয়েছে।










