ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবে জেলা প্রশাসকের ফারাহ্্ গুল নিঝুমের জন্মদিন পালন করা হয়েছে। তার জন্মদিন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার বেলা সাড়ে ১২টায় এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা ও সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়সহ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে জেলা প্রশাসক অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটেন।










