ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলার ৪টি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতাদের নিয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শ্রী শ্রী মদনমোহন ঠাকুর আখড়া ও রামকৃষ্ণ শেবাশ্রমের মিলনায়তনে জেলা কমিটির সভাপতি প্রফেসর ডাঃ অসীম কুমার সাহার সভাপতিত্বে বর্ধিত সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহার সঞ্চালনায় বিভিন্ন পূজা মন্ডব পরিচালনাকারী কমিটিভ‚ক্ত সভাপতি সম্পদাকদের মধ্যে পবিত্র বড়াল, বিষ্ণু পদধর, পরিতোষ মন্ডল, প্রশান্ত দাস হরি, দিলীপ কুমার হালদার, নির্মল চন্দ্র দে তরুনী প্রমুখ বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় কমিটির নির্দেশনার বিষয়ও তাদেরকে অবহিত করা হয়। প্রতিটি মন্ডবে পূজা চলাকালীন ২৪ ঘন্টা ব্যাচ করে স্বেচ্ছাসেবক দিয়ে পাহারার ব্যবস্থা রাখা, অন্য ধর্মের মানুষের ধর্মীয় ইবাদতের প্রতি শ্রদ্ধা রেখে সময়সূচী নির্ধারণ, যেকোন পূজা মন্ডবগুলিতে সকল ধরণের উশৃঙ্খলতা রোধ করা এবং পূজা মন্ডব এলাকা মাদকমুক্ত রাখা সর্বোপরি সকল পূজা মন্ডব গুলিতে সিসি ক্যামেরা সংযোজন করার সিদ্ধান্ত হয়েছে।










