ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ১০টা থেকে ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র ফায়ারসার্ভিস মোরে বিভিন্ন ইউনিট থেকে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা সমবেত হয়ে সমাবেশে অংশগ্রহণ করে।
বিএনপি জামায়াত শিবিরের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই ¯েøাগান দেয়া হয়েছে। সমাবেশে বিএনপি জামায়াত শিবিরের বিতর্কিত কর্মকান্ড ও দেশকে অস্থিতিশীল করার অপকৌশলকে প্রতিরোধ করার জন্য আওয়ামীলীগের এই কর্মসূচি। সমাবেশে বিরোধীয় দলের সমালোচনার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে পথসমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা মহিলালীগ সভানেত্রী ইসরাত জাহান সোনালী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ আহŸায়ক রেজাউল করীম জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিকেলে মোটরসাইকেলে শোভাযাত্রা বের করা হয়।










