ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জুলাই গণভ্যুত্থানে আহত সম্মুখ শারির যোদ্ধাদের মাঝে রাষ্ট্রীয় ভাবে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে স্বাস্থ্য কার্ড বিতারন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা স্বাস্থা মন্ত্রনালয় ও জুলাই ফাউন্ডেশনের সহযোগীতায় ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ৩৫ জনের মধ্যে এ হেলথ কার্ড বিতারণ করা হয়।
হেলথ কার্ড বিতারন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মো: হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক কাওসার হোসেন, ছাত্র প্রতিনিধির মধ্যথেকে ওমর ফারুক, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, প্রেসক্লাব সহসভাপতি আলআমিন তালুকদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জুলাই অভ্যুত্থানে ঝালকাঠি জেলায় আহতদের মধ্যে ৩টি ভাগে ৮২ জনকে তালিকাভ’ক্ত করা হয়েছে। এরমধ্যে আজ ৩৫ জনকে হেলথ কার্ড বিতারন করা হয়েছে। পরবর্তী পর্যায়ে বাকীদের মাঝেও হেলথ কার্ড বিতারণ করা হবে।










