ঝালকাঠি প্রতিনিধিঃ
এবছরের প্রতিপাদ্য স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই ¯েøাগান নিয়ে জাতীয় যুব দিবস ঝালকাঠিতে র্যালি, আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও ৮জনকে ৫ লাখ ২০ হাজার টাকা ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন এবং সেখান থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয় জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কে এম নুরুউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল তরুন কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান সালাম, সংগঠক জাহিদুল ইসলাম, সফল আত্মকর্মী সৈয়দা মাহফুজা আক্তার ও তানভীর মিয়া। পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহনকারীদের সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। বেলা ১২টায় যুব উন্নয়ন অধিদপ্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন এদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলসহ সকল ধরণের আন্দোলন সংগ্রামে যুবকরা মূল ভ‚মিকা পালন করেছে। বর্তমান সরকার যুবকদের আত্ম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কল্যানমূখী পদক্ষেপ নিয়ে তাদেরকে স্মার্ট বাংলাদেশ নাগরিক হিসেবে গড়ে তোলার বিভিন্ন ধরণের পদক্ষেপ নিয়েছে। আগামীতে এই যুবকরাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার স্বপক্ষে থেকে দেশে জালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদ করবে।










