ঝালকাঠি প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ঝালকাঠি সদর নির্বাচনকে ঘিরে ঝালকাঠিতে গণসংযোগ ও পথ সভা-সমাবেশের মধ্য দিয়ে জমজমাট ভাবে চলছে নির্বাচনী প্রচার কার্যক্রম।
সকালে ঝালকাঠি সদরে আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান আনারস প্রতীক গণসংযোগ করেছেন। তিনি ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোট চান। প্রতীক বরাদ্দের পরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন,ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রতিদ্ব›িদ্বতা করবেন।
নলছিটি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন অংশগ্রহন করছে। লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক,কুশল বিনিময়সহ সমাবেশে জমজমাট হয়ে উঠেছে ঝালকাঠির বিভিন্ন এলাকা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।










