ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চিরায়ত বাংলার লোকজ ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বয়সের ৫০জন ব্যক্তি এই ঘুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
মান্না এন্ড ফ্রেন্স এদের উদ্যোগে বুধবার বিকেল ৪টায় ঘুড়ি প্রতিযোগিতার উদ্ভোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির।
উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ক্রীড়া সংস্থার নির্বাহী ও উৎসুক দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় শেখ তন্ময় সর্বাধিক ঘুড়ি কেটে প্রথম, আবির দ্বিতীয় এবং নাঈম তৃতীয় স্থান অধিকার করেছে। এদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে।










