ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার তারুলী গ্রামে মৌসুমী ক্লাবঘর ভেঙ্গে সেই জায়গায় পাকা ঘর নির্মান করা হচ্ছে। বাদি পক্ষের বিরুদ্দে আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিবাদি পক্ষ কাজ করে যাওয়ায় বাদি পক্ষের মৌসুমী ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ১১ নবেম্বর জরুরি ভিত্তিতে তদন্তের জন্য আদালতে আবেদন করেছে।
একই এলাকার বাসিন্দা কেওড়া ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির হোসেনকে বিবাদি করা হয়েছে এবং তিনি ক্লাব ঘর ভেঙ্গে সেখানে পাকা ঘর নির্মান করার অভিযোগ এনে বাদী হয়ে ফারুক হোসেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯ নবেম্বর এমপি ৫০৪/২০২১ মামলা দায়ের করেন। আদালত আগামী ৭ ডিসেম্বর জবাব শুনানির দিন ধার্য্য করেছে। আদালত এই সময়ের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় কোন পক্ষকেই এই জায়গায় সকল ধরনের কাজ কর্ম থেকে বারিত করা হয়েছে এবং ঝালকাঠি থানা পুলিশ উভয় পক্ষকেই নোটিশ জারি করেছেন কিন্তু বিবাদি পক্ষ সেখানে পাকা ঘর তোলার কাজ করতে থাকলে ফারুক হোসেন পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গেলে জাহাঙ্গির হোসেনের লোকজন কাজ ফেলে পালিয়ে যায়। মৌসুমী ক্লাবের সাধারণ সম্পাদক তার ক্লাবের অপুরনিয় ক্ষতির আশংকায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করার তদন্ত চেয়ে আবেদন করেছেন।
এই গ্রামের জেএল নং- ১০৩ এর পূর্ব তারুলী মৌজায় এসএ ৬০/৬২ খতিয়ানের হাল ৫৫৮/৫৫৯ দাগের ৩ শতাংশ জায়গা মৌসুমি ক্লাবের। ২০০৩ সালে ১৩ জানুয়ারি মুল মালিক মোঃ মনিরুজ্জামান হাওলাদারের কাছ থেকে ক্লাবের নামে সাবকবলা রেজিস্ট্রিকৃত জায়গা এবং সেখানে টিনশেড ঘর নির্মান করে ক্লাব পরিচালিত হচ্ছিল। মৌসুমী ক্লাব ঝালকাঠির জেলা ক্রীড়া সংস্থার এফিলেটেড ক্লাব এবং ক্লাবটি ঝালকাঠির প্রথম বিভাগ ক্রিকেট লীগ ও ফুটবল লীগসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করার রেকর্ড রয়েছে।










