ঝালকাঠি প্রতিনিধিঃ
ঢাকায় চলোমান কোটা আন্দোলন এর অংশ হিসাবে ঝালকাঠিতে কোটা প্রথা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর ১২ টায় শহরের মিনি পার্ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের।মিছিলটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে।
এসময় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সাধারন শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানান।এবং অবিলম্বে কোটা প্রথা বাতিলের দাবি জানান।সমাবেশে বক্তব্য রাখেন রাইয়ান বিন কামাল ও অনামিকা দত্ত বৃষ্টি সহ অনেকে।ঝালকাঠি ছাত্র সমাজের আয়োজনে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।










