ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি) ও দাখিলা ও সমমানের পরীক্ষায় সুষ্ঠ,সুন্দর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্য জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বেলা ২ টায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান ,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সহ শিক্ষা বিভাগের কর্মকতা বিভিন্ন জেলার কেন্দ্রগুলির সুপার সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন ।
এ বছর ঝালকাঠি জেলায় আগামী ১০ এপ্রিল শৃরৃ হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে । এদের মধ্যে এসএসসি ৭হাজার ৩৭১ জন ,দাখিল ৩ হাজার ২৫৮ জন ও ভৌকেশনাল ১ হাজার ২০৫ জন পরীক্ষার্থী রয়েছেন এরা জেলার ৩১ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করবে ।
এর মধ্যে জেলায় ১৭ টি এসএসসি, ৭ টি দাখিল ও ৭ টি ভোকেশনাল কেন্দ্র রয়েছে । প্রতিটি কেন্দ্রে ৮ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্র সচিব গঠন করবে এছাড়া জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকে সার্বিকে আহবায়ক করে ভিজিলেনস টিম গঠন করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকতার নেতেৃত্বে ভিজিলেনস টিম গঠন করা হবে ।
পরীক্ষার শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের দেহ তল্লাশী কওে প্রবেশ করানো হবে এবং কোন পরীক্ষার্থী মোবাইল সেট বা অন্যকোন ডিভাইজ বহন করতে পারবে না । কেন্দ্রের চারপাশে পরীক্ষাকালীন সময়ে ১৪৪ ধারা বলবত থাকবে । পুলিশ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবে এবং সেনাবাহিনী টহলে থাকবে । জেলা প্রশাসক পরীক্ষা সুন্দর ও নকল মুক্ত পরিবেশে কঠোর বিধিমালা মেনে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন ।










