ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরন কোর্স চলছে। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অবহিতকরন কোর্সে সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১০৮ জন ইউপি সদস্য ৩ দিন করে ৩ ব্যাচের প্রশিক্ষন গ্রহন করছেন।
বুধবার সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী ইউপি সদস্যদের জন্য গুরুত্বপূর্ন সেশন পরিচালনা করেছেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিউট এর আয়োজন করেছে এবং উপজেলা প্রশাসন এর বাস্তবায়ন করছে। প্রতি ব্যাচে ৩৬ জন করে ইউপি সদস্যরা অংশগ্রহন করছে। কোর্সে স্থানীয় সরকার আইন, ইউনিয়ন পরিষদের সম্পদ ও সম্পত্তিসমূহ এবং আয়ের উৎস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য এবং গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন, ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত, জন্ম মৃত্যু নিবন্ধন, বাংলাদেশের স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ, ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষন ও নিরীক্ষা, ইউনিয়ন পরিষদের সামাজিক নিরাপত্তা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ইউনিয়ন পরিষদের বাজেট, দুর্যোগ ব্যবস্থাপনা, শুদ্ধাচার কৌশল ও পারস্পরিক শিখন কর্মসূচি ও ডিজিটাল বাংলাদেশ এবং মাঠ পর্যায়ে উদ্ভোবনী উদ্যেগ ইত্যাদি বিষয় ধারনা দেয়া হয়েছে। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ফ্যাসিলেটর ছিলেন।










