ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রতিনিধিঃ আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো: সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষেআশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র ঝালকাঠিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়ার আয়োজন করা হয়। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে ব্যবস্থাপত্র প্রদান, ফিজিওথেরাপি চিকিৎসা, ডায়াবেটিস পরিক্ষা, ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে আশার সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধনী ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। আশা ঝালকাঠি সদর অঞ্চলের সিনিয়র আর.এম মুহাম্মদ বাবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা আগত সেবা গ্রহিতা ও সমন্বিত স্বাস্থ কেন্দ্রর কর্মীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে এমবিবিএস ডাক্তার কর্তৃক চিকিৎসা, ফিজিওথেরাপি, ওষুধ ও ডায়াবেটিস পরিক্ষার সুবিধা পেয়ে আগত রোগীরা সবাই খুশি হন। ক্যাম্পে আগত অতিথিরা বলেন, এ ধরণের কর্মকান্ডে সাধারন মানুষের স্বাস্থ্যের উন্নয়ন এবং সমদ্ধি আনবে অর্থনৈতিক জীবনে এবং সর্বোপরি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাবে। বেসরকারি প্রতিষ্ঠান আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত মো: সফিকুল হক চৌধুরীর স্মরণে বিনামূল্যে প্রায় ৫ শতাধিক রোগী সেবা গ্রহণ করেছে।










