ঝালকাঠি প্রতিনিধিঃ
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন আইনজীবী ঐক্য ফ্রন্টের আহŸায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মাহেব হোসেন, জামায়াত নেতা বিএম আমিনুল ইসলাম, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডেেভাকেট শামীম আলম বাবু, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর দোসররা বাংলাদেশ লুটেপুটে খেয়ে শেষ করে দিয়েছে। তাদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত। তাঁরা এ দেশের মানুষের কাছে এখন খুনি হিসেবে পরিচিত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে খুনের বিচার করতে হবে।










