ঝালকাঠি প্রতিনিধিঃ
দুর্যোগে বিশেষ করে অগ্নিকান্ডের ভয়াবহতা থেকে জানমাল রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ঝালকাঠিতে বিশেষ মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার সকালে ঝালকাঠি উচ্চ বিদ্যালয় মাঠে এই এ আয়োজন করা হয়। এসময় দ্রুত আগুন নিভিয়ে ফেলা এবং আগুন লাগালে জানমাল রক্ষায় বিভিন্ন কলাকৌশল বাস্তব প্রদর্শনের মাধ্যমে শিখিয়ে দেয়া হয়। শিক্ষক এবং শিক্ষার্থীদের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়।










