কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির আপিল করে তার প্রার্থীতা ফিরে পেলেন। বিষয়টি আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সাংবাদিক নিশ্চিত করেছেন এম মনিরুজ্জামান মনির।
গত ০৩ ডিসেম্বর তার প্রার্থীতা জেলা রির্টানিং কর্মকর্তা অবৈধ ঘোষনা করেন। পরে তিনি প্রার্থীতা ফিরে পেতে আপিল করলে আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার আপিল শুনানিতে তার প্রার্থীতা ফিরে পান।
এম মনিরুজ্জামান মনির আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির পরিচালক।










