কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের নৌকা মার্কার প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম, কাঠালিয়া উপজেলার আমুয়া ও পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন ও পথ সভায় ভক্তব্য রাখেন। এ সময় তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহব্বান জানান।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় আমুয়া জিরো পয়েন্ট, আমুয়া বাজার, মরিচবুনিয়া বাজার, তালতলা, গোষের হাট, জোরখালী নতুন বাজার, পাটিখালঘাটায় পথ সভা করেন ও বক্তব্য রাখেন। এ সময় তিনি এই দুই ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চান।
নির্বাচনী প্রচারনায় শাহজাহান ওমরের সাথে ছিলেন, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ জলিল মিয়াজী, বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকাদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম লিটন, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমাম হোসে বাবুল, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন শাহিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ফাহিমুল ইসলাম, পাটিখালঘাাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










