ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের উদ্যেগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয় এবং র্যালিটি শহর জুড়ে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধুর মুড়্যালের পাদদেশে সমাবেশে জেলা প্রশাসক মো: জোহর আলী সভাপতিত্ব করেন। সমাবেশে মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু, শহিদ ইমাম পাশা, চিত্তরঞ্জন দত্ত ও মনোয়ার হোসেন খান বক্তব্য রাখেন।










