ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় কৃষি বিভাগের বার্ষিক উৎপাদন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ মৌসুমে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় ২৩০০ হেক্টরে হাইব্রীড ও ১১ হাজার ৫৭০ হেক্টরে উচ্চফলনশীল জাতের ধানের আবাদসহ ১৩ হাজার ৮০০ হেক্টরে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে।
মঙ্গলবার ঝালকাঠির বিএডিসির বিক্রয়কেন্দ্রে বোরো বীজ আসছে। এই বিক্রকেন্দ্র থেকে এই মৌসুমের চাষাবাদের জন্য কৃষকদের মধ্যে বিক্রী করার লক্ষে প্রাথমিকভাবে ৬ মেট্রিকটন বীজের চাহিদা দেয়া হয়েছে। এবছরের বোরো লক্ষমাত্রা অর্জিত হলে হাইব্রীড আবাদ থেকে ১১ হাজার ৯৮৩ মেট্রিক টন ও উচ্চ ফলনশীল জাত থেকে ৪৭ হাজার ৪৩৭ মে.টনসহ ৫৯ হাজার ৪২০ মে.টন প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে ধানের এই উৎপাদন আশা করছে কৃষি বিভাগ।
জেলার ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় সর্বাধিক ১০১৩ হেক্টরে হাইব্রীড ও ৫০০৫ হেক্টরে উচ্চফলনশীল জাতসহ ৬০১৮ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। নলছিটি উপজেলায় ৯৩১ হেক্টরে হাইব্রীড ও ৬০৭৬ উচ্চফলনশীল জাতসহ ৭০৪৭ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। অন্যদুটি উপজেলা রাজাপুর ও কাঠালিয়া বোরো আবাদ প্রধান এলাকা নয়।
তবে এই দুই উপজেলার মধ্যে কাঠালিয়ায় ১৭১ হেক্টরে হাইব্রীড ও ২২৪ উচ্চফলনশীল জাতসহসহ ৩৯৫ এবং রাজাপুর ১৪৫ হেক্টরে হাইব্রীড ও ২৬৫ উচ্চফলনশীল জাতসহ ৪১০ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। এই চাষাবাদের জন্য ১১৭ হেক্টরে হাইব্রীড ধানের বীজতলা ও ৭৭৩ হেক্টরে উচ্চফলনশীল জাতের বীজতলাসহ ৮৯০ হেক্টরে বীজতলা করা হবে।










