ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত (মার্চ) মাসে জেলার ৪টি উপজেলায় ৩৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এর আওতায় ৪৩টি মামলা দায়ের হয়েছে এবং ৪৪জনকে দন্ডিত করে ৬ লাখ ২০ হাজার ১০০ টাকা জরিমানা করে আদায় হয়েছে। বিভিন্ন মেয়াদে ১১জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
এরপূর্বে ফেব্রæয়ারী মাসে ২৫টি মোবাইল কোর্টের আওতায় ২৯টি মামলা দায়ের হয়েছিল এবং ৩০জনকে দন্ডিত করে ৪লাখ ৩৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় হয়েছিল এই সময় ১০জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছে। ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য উপস্থাপন করা হয়েছে।










