ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌর এলাকায় ৫৫ হাজার ৬১৫টি পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ করছে সরকার। ১০ কেজি করে তালিকাভ‚ক্ত প্রতিটি পরিবারের জন্য জেলা সর্বমোট ৫৫৬.১২০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা থেকে উপজেলা ও পৌর এলাকায় উপবরাদ্দ পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি তৃণমূল স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে খাদ্যশস্য উত্তোলন করার ডিউ লেটার প্রদান করেছে। ইতিমধ্যেই কিছু স্থানে খাদ্যশস্য বিতরণের জন্য মজুদ রাখা হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলায় তালিকাভ‚ক্ত ৯ হাজার ২৮৬টি পরিবারের জন্য ৯২.৮৬০ মে.টন চাল, নলছিটি উপজেলায় সর্বাধিক ২৩ হাজার ৯৮৫টি পরিবারের জন্য ২৩৯.৮৫০ মে.টন চাল, রাজাপুর উপজেলায় ৮ হাজার ৬৩৮টি পরিবারের জন্য ৮৬.৩৮০ মে.টন চাল ও কাঠালিয়া উপজেলায় ৬ হাজার ৪টি পরিবারের জন্য ৬০.০৪০ মে.টন চাল এবং ঝালকাটি পৌরসভায় ৪ হাজার ৬২১টি পরিবারের জন্য ৪৬.২১০ মে.টন চাল ও নলছিটি পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবারের জন্য ৩০.৮১০ মে.টন চাল বরাদ্দ করা হয়েছে।










