ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মো: ফজলুল হক অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়ে খুলনা বিভাগে বদলি হয়েছেন।
রবিবার বিকাল ৩টায় জেলা কৃষি সম্প্রসারন বিভাগের খামার বাড়িতে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন এর আয়োজন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে ঝালকাঠির ৪টি উপজেলার কৃষি কর্মকর্তা ও জেলা পর্যায়ের কৃষি বিভাগের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৮ সালে ২৩ অক্টোবর উপ-পরিচালক হিসাবে মো: ফজলুল হক ঝালকাঠিতে যোগদান করেছিলেন।
তিনি জেলা প্রশিক্ষন কর্মকর্তা মো: মনিরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করে ঝালকাঠি থেকে বিদায় নিয়েছেন। সোমবার তিনি তার কর্মস্থলে যোগদান করবেন।










