ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও(পিপিএম সেবা) মোহাম্মদ আফরুজুল হক টুটুল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন শিবলির সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারসহ, জেলার ৪টি উপজেলার উপজেলার মধ্যে নবনির্বাচিত চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরডিসি মহিনুদ্দিন, ডিডি এনএসআই মাহমুদ হোসেন পারভেজ, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা এস এম বশির প্রমুখ বক্তব্য রাখেন।
ঝালকাঠি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ, হাসপাতালে দালাল প্রতিরোধ এবং পৌরসভার খাল খনন ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বিগত ১মাসে (জুন) ৭৫টি মামলা দায়ের হয়েছে ও ৪২জন মামলাভ‚ক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১টি নারী নির্যাতন, ধর্ষন ১টি, ২টি অরাজনৈতিক খুন, ১টি সিধেল চুরি, অগ্নি সংযোগ ১টি, চোরাচালান ১টি, চাঁদাবাজি মামলা ৩টি, পারিবারিক সংঘাতজনিত কারণে ২৮টি মারামারি ঘটনা, ১৬টি মাদক আইনের মামলা, ২১টি অন্যান্য মামলাসহ ৭৫টি মামলা দায়ের হয়েছে। এর পূর্বের মাসে (মে) একই সংখ্যা ৫৪টি মামলা ছিল এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ৫৮জন।










