ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি কোচিং একাডেমি ফাইনালে ঝালকাঠি কোচিং একাডেমি পিরোজপুর কোচিং একাডেমিকে ৭৯ রানের ব্যাবধানে পরাজিত করে বরিশাল বিভাগিয় পর্যায় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় রাউন্ড খেলার জন্য উন্নীত হয়েছে। বুধবার পিরোজপুর ষ্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টসে জিতে ঝালকাঠি কোচিং একাডেমি ব্যাটিং নেয়। ঝালকাঠি কোচিং একাডেমি ৪৯ ওভারে ২২২ রান করে। ঝালকাঠির এই দলের জিত দাশ ১১৫ বলে ১৪৩ রান করেন। জবাবে খেলতে নেমে পিরোজপুর কোচিং একাডেমি ১৪৩ রানে ৪১ ওভারে অলআউট হয়। ঝালকাঠির কোচিং একাডেমির কোচ ছিলেন আক্তারুজ্জামান নয়ন।










