ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ সনাতনী অধিকার আন্দোলনের নেতা চিনময় কৃষ্ণ দাস সহ সকল সনতনীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় শহরের ফায়ারসার্ভিস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা।
সমাবেশে শতাধিক মানুষ অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে। এসময় বিক্ষোভকারী সকল সনতনীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।










