কাঠালিয়া প্রতিনিধঃ
ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লঞ্চঘাট সংলগ্ন বিষখালী নদীর তীরের এক কিলোমিটার ভেরীবাঁধ বিধ্বস্ত হয়েছে।
কাঠালিয়া গ্রামের মোঃ লাল মিয়া জানান, আমার ঘরের উপর বড় একটি চ্যাম্পল গাছ পড়ে সম্পূর্ণ ভেঙ্গে যায, স্ত্রী সন্তান নিয়ে থাকার কোন ব্যবস্থা নাই। কচুয়া গ্রামসহ কয়েকটি গ্রামে বসত ঘর ভেঙ্গে তছনাচ হয়ে গেছে। গাছ উপড়ে পড়ে বহু ঘর গাছের নিচে চাপা পড়ে রয়েছে।
বিভিন্ন এলাকায় বিদ্যুতের নয়টি খুঁটি ভেঙ্গে ও হেলে গিয়ে তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কচুয়া ফিডেরর গ্রাম গুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, তাদের ৭ শত হেক্টর খেসারী, পাঁচশত হেক্টর পাকা উপসী আমল, ২ শত হেক্টর দুধকলম ধান, পাঁচশত হেক্টর কলাবাগান ও পাঁচ শত হেক্টর শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।










