কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন মারিয়াম সমাজ কল্যান সংস্থা।
আজ রবিবার দুপুরে উপজেলার কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশত পঞ্চাশ জন ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী মেজর (অবঃ) ড. মোঃ সিদ্দিক খানের অর্থায়নে মারিয়াম সমাজ কল্যান সংস্থা এর আয়োজন করেন।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেন।
এ সময় বক্তব্য রাখেন মারিয়াম সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা মেজর (অবঃ) ড.মোঃ সিদ্দিক খান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি প্রমূখ।
সভাপতিত্ব করেন কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম,আমিরুল ইসলাম লিটন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মারিয়াম সমাজ কল্যান সংস্থার পরিচালক মোঃ মোস্তাক আহম্মেদ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন।










