কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষাতিগ্রস্থ আনসার ও ভিডিপি সদস্য এবং জনসাধারনের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
২৯ মে ২০২৪ বুধবার উপজেলার ৬টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ আনসার ও ভিডিপি সদস্য এবং জনসাধারনের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দেন,মো: ইস্পাকুল কবির, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, কাঠালিয়া, ঝালকাঠি। শুকনো খাবার হিসেবে চাল, ডাল, আলু, মুড়ি,হলুদ, মরিচ,পেঁয়াজ, লবন ও তৈল বিতরণ করা হয়।
আনসার ও ভিডিপি’র মহাপরিচালক এর নির্দেশনায় জেলা কমান্ড্যান্ট, ঝালকাঠি এর উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ আনসার ও ভিডিপি সদস্যাদের মাঝে এ সব শুকনো খাবার বিতরণ করা হয়।










