কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ইং সালের এস এস সির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে রক্তের বন্ধন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সংবর্ধনা প্রদান করেন।
হক্কোননূর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মঞ্জিল মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রক্তের বন্ধন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আরিফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাব্বিরুল আলম, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন, মোঃ মহসিন খান, ইউপি সদস্য মোঃ শামসুল আলম প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।










