কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে।
আজ বুধবার ২১ ফ্রেরুয়ারী প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার।
এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কাঠালিয়া প্রেসক্লাব, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ, সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে প্রভাত ফেরি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচানা সভা, রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।










