কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মার্চ বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দীন সরকার।
এ সময় বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ জেরাউল করিম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, মো. আলতাল হোসেন মৃধা, আতিকুর রহমান টুলু, মো. গিয়াস উদ্দীন বাচ্ছু সিকদার, অমূল্য রঞ্জন বেপারী ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন অপু প্রমূখ।
অনুষ্ঠানে মৃত মুক্তিযোদ্ধাদের স্ত্রী, সন্তান, জনপ্রতিনিধি, সরকারি-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।










